সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

শক্তি বৃদ্ধি পাওয়া ‘দানা’র অবস্থান, ওড়িশা ও বাংলার কোথায় কেমন প্রভাব? জেনে নিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১২৯ সময় দেখুন


Last Updated:

Cyclone Dana: আজ, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ‘দানা’ স্থলভাগে আছড়ে পড়তে পারে। ওড়িশার ভিতরকণিকা এবং ধামারার মধ্যে হবে ‘ল্যান্ডফল’।

সাগরের উপর দিয়ে ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’সাগরের উপর দিয়ে ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’
সাগরের উপর দিয়ে ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’

কলকাতা: মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় দানা তীব্র ঘূর্ণিঝড় বা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে (সিভিআর সাইক্লোনিক স্টর্ম)। আজ, বৃহস্পতিবার মধ্যরাত থেকে আগামিকাল, শুক্রবার সকালের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবেই ওড়িশা উপকূলে ল্যান্ডফল করবে। ওড়িশার ভিতরকণিকা ও ধামারার কাছে ল্যান্ডফল করার প্রবল সম্ভাবনা। এর প্রভাব থাকবে পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত। ল্যান্ডফলের সময় এর গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আরও পড়ুন– সাগরের উপর দিয়ে ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’, ঝড়ের সব লাইভ আপডেট জেনে নিন

হাওয়া অফিসের শেষ বুলেটিন অনুযায়ী, পূর্ব-মধ্য এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে চলেছে। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে রয়েছে ‘দানা’। ওড়িশার ধামারা থেকে ৪৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এবং পারাদ্বীপ থেকে ৪২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে ঘূর্ণিঝড়।

আজ, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ‘দানা’ স্থলভাগে আছড়ে পড়তে পারে। ওড়িশার ভিতরকণিকা এবং ধামারার মধ্যে হবে ‘ল্যান্ডফল’।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর