সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

শরীয়তপুরে খাদ্যবান্ধব কর্মসূচি চাল বিতরণে অনিয়মের অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১২৬ সময় দেখুন
শরীয়তপুরে খাদ্যবান্ধব কর্মসূচি চাল বিতরণে অনিয়মের অভিযোগ

নিন্ম আয় ও গরীব মানুষের জন্য সরকার খাদ্য বান্ধব কর্মসূতিতে প্রতি কেজি চাল বিক্রি করেন ১৫ টাকা ধরে। সারা বছরই খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারদের বিরুদ্ধে চাল আত্মসাৎ, খোলা বাজারে বিক্রি ও পরিমাপে কম দেওয়াসহ বিভিন্ন অভিযোগের সংবাদ প্রকাশিত হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে এসব অভিযোগ আসবে না বলে ধারণা ছিল সাধারণ মানুষসহ সকলের। কিন্তু এখনও খাদ্য বান্ধব কর্মসূচির প্রতি কার্ডে ২ থেকে ৪ কেজি চাল কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের গঙ্গানগর বাজারে মেসার্স মোল্লা ট্রেডার্স খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রি করে। এতে ৩০ কেজির প্রতি বস্তায় আড়াই থেকে ৪ কেজি চাল কম পায় ক্রেতারা।

জানা যায়, প্রায় এক বছরের বেশি সময় ধরে শৌলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হারুন মোল্লার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মোল্লা ট্রেডার্স খাদ্য বান্ধব কর্মসূচিতে ৩৮৫ জনের মধ্যে চাল বিক্রি করতেন। আওয়ামী লীগ সরকার পতনের আগে তিনি অনুমান ভিত্তিতে বালতি দিয়ে মেপে চাল বিক্রি করতেন। এতে ক্রেতারা ৩০ কেজি চালের স্থলে ২ থেকে ৩ কেজি চাল কম পেলেও কেউ ভয়ে মুখ খুলতেন না। সরকার পতনের পরেও হারুন মোল্লা ক্রেতাদের চাল কম দিচ্ছেন। তবে তিনি কৌশল পাল্টিয়েছেন। আগে বালতি দিয়ে মেপে চাল দিলেও এখন তিনি সরকারি সীল মোহরকৃত ৩০ কেজির বস্তায় চাল বিক্রি করেন। সরকারি সীলযুক্ত বস্তায় চাল কম হবে এমনটা কেউ পরিমাপের আগে চিন্তাও করেননি। সোমবার হারুন মোল্লার মেসার্স মোল্লা ট্রেডার্স কর্তৃক বিক্রি করা চালের প্রতিটি বস্তায় ২ থেকে ৪ কেজি চাল কম পাওয়া গেছে। বিষয়টি নিয়ে প্রথমে হারুন মোল্লা খাদ্য গোডাউনের কর্মকর্তাদের ওপর দোষ চাপালেও পরে স্বীকার করেন যে, গুদাম থেকে চাল তিনি মেপে আনেননি।

উজ্জল মুন্সী নামে এক ক্রেতা বলেন, হারুন মোল্লার খাদ্য বান্ধব কর্মসূচি থেকে কার্ডধারী হিসেবে আমি দীর্ঘদিন ধরে ১৫ টাকা দরে চাল ক্রয় করি। আগে তিনি বালতি দিয়ে মেপে চাল দিলেও এবার তিনি সরকারি সীলমোহরযুক্ত বস্তায় চাল দিয়েছেন। ভেবেছিলাম আগের মতো এবার আর কম হবে না। কিন্তু পরিমাপের পর দেখতে পাই ৩০ কেজির বস্তায় ২৭ কেজি চাল দিয়েছেন তিনি। আমার চাচা আলাউদ্দিন মুন্সীও একজন কার্ডধারী। তিনি পেয়েছেন ২৬ কেজি। আমরা গরীব মানুষ, আমাদের সাথে এভাবেই অন্যায় করা হয়।

জুলহাস খলিফা খাদ্য বান্ধব কর্মসূচির একজন কার্ডধারী। তার স্ত্রী শিউলী বেগম বলেন, আমরা কার্ড পেয়েছি দুই বছরের বেশি সময় আগে। প্রত্যেকবারই ৩ থেকে ৪ কেজি চাল কম দেয় ডিলার। ভেবেছিলাম দেশের যে পরিস্থিতি, তাতে এখন আর কম দিবে না। কিন্তু এবারও আমরা ২ কেজি চাল কম পেয়েছি। তাদের এই অন্যায় যেন নিয়ম হয়ে গেছে, কেউ দেখে না এই অন্যায়। জানতে চাইলে মেসার্স মোল্লা ট্রেডার্সের মালিক হারুন মোল্লা প্রথমে বলেন, এখন তো আমি বস্তা খুলে বালতি দিয়ে চাল দিচ্ছি না যে কম বেশি হবে। ৩০ কেজি ওজনের সরকারি সীলযুক্ত বস্তা খাদ্য গুদাম থেকে এনেছি। আমি প্রত্যেক কার্ডধারীকে একটি করে বস্তা দিচ্ছি। বস্তায় যদি চাল কম হয়ে থাকে, তবে সেই দায় খাদ্য গুদামের কর্মকর্তাদের, আমার নয়। পরে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি চাল মেপে আনিনি গুদাম থেকে। আগামিতে মেপে আনব, যেন কম না হয়।

বিষয়টি নিয়ে শরীয়তপুর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নুরুল হক বলেন, প্রত্যেক ডিলারকে বলা হয়, নিজে উপস্থিত থেকে চাল গুদাম থেকে মেপে বুঝে নিবেন। তারা নিজেরা যদি মেপে না নিয়ে চাল কম পান, তা গ্রাহককে কম দেন, সেই দায় সম্পূর্ণ ডিলারের। যদি কোনো ডিলার ক্রেতাকে চাল কম দিয়ে থাকেন, তবে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো. আল-আমিন

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর