সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

শহীদ কাইয়ুমের পরিবারের পাশে কুবি শিক্ষক সমিতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪২ সময় দেখুন
শহীদ কাইয়ুমের পরিবারের পাশে কুবি শিক্ষক সমিতি

কুবি প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী শহীদ আব্দুল কাইয়ুমের পরিবারের পাশে দাঁড়িয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

আজ (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে দুই লক্ষ ২৫ হাজার দুইশত ৪৫ টাকার একটি চেক হস্তান্তর করা হয়। চেকটি শহীদ কাইয়ুমের পক্ষে তার বন্ধুরা গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সোলায়মান সহ শিক্ষক সমিতির অন্যান্য শিক্ষকরা।

এ নিয়ে উপাচার্য অধ্যাপক হায়দার আলী বলেন, ‘এর আগে আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে ৭ লক্ষ টাকার একটি চেক হস্তান্তর করেছি। এখন শিক্ষক সমিতিও উদ্যোগ নিয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘এটি আমাদের শিক্ষকদের মধ্য থেকে ছোট্ট একটি অবদান। ভবিষ্যতেও যদি কাইয়ুমের পরিবারের কোন সহায়তা প্রয়োজন হয় আমরা শিক্ষকরা অবশ্যই তার পরিবারের পাশে দাঁড়াব।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর