বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

শান্তিপূর্ন কর্মসুচীতে বর্বোরোচিত হামলা নিন্দনীয় : বাংলাদেশ ন্যাপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৯ সময় দেখুন
শান্তিপূর্ন কর্মসুচীতে বর্বোরোচিত হামলা নিন্দনীয় : বাংলাদেশ ন্যাপ

বিএনপির শান্তিপূর্ন কর্মসুচীতে বাধা ও হামলায় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ও কেন্দ্রীয় নেতা তাবিথ আউয়ালের উপর সরকার সমর্থীত সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলায় রক্তাক্ত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি – বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া।

রবিবার ( ১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, বলেন, সরকার বিরোধীদলকে সভা সমাবেশ, মানববন্ধন ও মোমবাতি প্রজ্জলনের মতো দুর্বল কর্মসুচীতে বাধা প্রদান ও হামলা মামলা গ্রেফতার চালিয়ে প্রমান করছে দেশে গণতান্ত্রিক পরিবেশ বলতে কিছুই অবশিষ্ট নাই।

নেতৃদ্বয় বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচি,সভা,সমাবেশে হামলা কেন?আমরা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি চাই না।

তারা আরো বলেন, আওয়ামী লীগ এবং সরকারের নীতি নির্ধারকদের তাদের নিজেদের দলীয কর্মীদের প্রতি কোন দায়-দায়িত্ব বা মায়া-মমতা আছে বলে মনে হচ্ছে না । তারা দলীয় কর্মীদেরকে বিরোধী দলের কর্মীদের সাথে যে রকম নৃশংস আচরণ করতে উৎসাহিত করছে, তাতে অচিরেই মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যেতে পারে। মানুষ জেগে উঠলে এইসব দলীয় মাস্তানি ফুৎকারে উড়ে যায়, এই অভিজ্ঞতা আওয়ামী লীগের নীতি নির্ধারকদের চাইতে বেশী আর কাদের আছে ? আর এমন হলে, সকল আক্রোশ গিয়ে পড়বে এইসব কর্মীদের উপড়, যাদেরকে এখন ব্যবহার করা হচ্ছে, যারা রাষ্ট্রীয় বাহিনীর প্রত্যক্ষ মদত ছাড়া একবেলা টিকে থাকার ক্ষমতা রাখে না ।

নেতৃদ্বয় বলেন, জেনেশুনে আওয়ামীলীগ এমন কেন করছে ? দেশকে সহিংসতার মুখে ঠেলে দিয়ে কি অর্জন করতে চায় তারা ?

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর