শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শাবিপ্রবিতে হামলার বিচারের দাবিতে নোবিপ্রবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ২৭৩ সময় দেখুন
শাবিপ্রবিতে হামলার বিচারের দাবিতে নোবিপ্রবিতে মানববন্ধন


নোবিপ্রবি করেসপন্ডেন্ট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। এসময় তাদের হাতে ছিল বিভিন্ন প্রতিবাদী স্লোগান সম্বলিত পোস্টার।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।

মানবন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের ওপর পুলিশ বাহিনীর হামলার ঘটনায় আমরা ধিক্কার জানাই। আগামীতে যেন শিক্ষার্থীদের ওপর কোনো মহল আঙুল তুলতে না পারে, সেজন্য এ হামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে বিচার করার দাবি জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, ক্যাম্পাসের যেকোনো যৌক্তিক দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করতে পারে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হলো গণতন্ত্র ও মুক্তচিন্তা চর্চার জায়গা। এমন একটি স্থানে যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ছাত্রলীগ ও পুলিশের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানাই। হামলার ভিডিও ফুটেজ দেখে এই হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার জোর দাবি করছি।

প্রসঙ্গত, শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল প্রভোস্ট বডির সব সদস্যের পদত্যাগসহ তিন দফা দাবিতে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। সবশেষ তথ্য বলছে, শাবিপ্রবি শিক্ষার্থীরা এখন উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর