শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শাবিপ্রবি আন্দোলনে অর্থ সহায়তার ‘অভিযোগে’ ৫ শিক্ষার্থী আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ২৩০ সময় দেখুন
শাবিপ্রবি আন্দোলনে অর্থ সহায়তার ‘অভিযোগে’ ৫ শিক্ষার্থী আটক


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে অর্থ সহায়তার ‘অভিযোগ’ দেখিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের চাহিদার পরিপ্রেক্ষিতে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি। সংস্থাটি বলছে, আটক পাঁচ জনই শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী। এরই মধ্যে তাদের নিয়ে সিলেটে রওনা হয়েছে পুলিশ।

এদিকে, মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ সারাবাংলাকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাবিপ্রবির সাবেক পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে ঢাকা সিআইডি। তাদের সিলেটে নিয়ে আসা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন- অধ্যাপকের জন্য আনা ফেনসিডিলসহ শাবিপ্রবিতে গার্ড আটক

এর আগে, সোমবার (২৪ জানুয়ারি) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শাবিপ্রবির ওই পাঁচ সাবেক শিক্ষার্থীকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয় দিয়ে তুলে নেওয়ার অভিযোগ জানান তাদের স্বজনরা। মঙ্গলবার দুপুরে তাদের আটকের তথ্য স্বীকার করল সিআইডি।

নাম প্রকাশে অনিচ্ছুক সিআইডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সারাবাংলাকে বলেন, অনেক সময় পুলিশের অন্যান্য ইউনিটগুলো সিআইডির সহায়তা চেয়ে থাকে। এটি আসলে সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযান। সিআইডি কেবল তাদের সহায়তা করেছে। আটকদের সিলেটে পাঠানো হয়েছে।

আরও পড়ুন-

সারাবাংলা/ইউজে/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর