শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শাবিপ্রবি উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করলে আমরণ অনশন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ২২৫ সময় দেখুন
শাবিপ্রবি উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করলে আমরণ অনশন


শাবিপ্রবি করেসপন্ডেন্ট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ স্বেচ্ছায় পদত্যাগ না করলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে এ কর্মসূচি ঘোষণা করেন শাবিপ্রবি শিক্ষার্থীরা। এর আগে, শাবিপ্রবির দুই থেকে তিনশ শিক্ষার্থীর বিরুদ্ধে দায়ের করা মামলা রাত ১০টার মধ্যে প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছিলেন তারা।

উপাচার্যের পদত্যাগের দাবি তুলে ধরে আন্দোলনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন বলেন, বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার মধ্যে শাবিপ্রবির উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করলে ওই সময় থেকেই আমরণ অনশন শুরু হবে। একইসঙ্গে প্রক্টর ড. আলমগীর কবীর, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদকেও পদত্যাগ করতে হবে। অজ্ঞাতনামা ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে দায়ের করা মামলাও প্রত্যাহার করতে হবে।

আরও পড়ুন- শাবিপ্রবি— মামলা প্রত্যাহারে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম

এদিকে, সকাল থেকে বিকেল পর্যন্ত উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে ২ হাজারের বেশি শিক্ষার্থীর সই সম্বলিত চিঠি রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আন্দোলকারীরা।

এর আগে, অসদাচরণের অভিযোগ এনে বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন শাবিপ্রবি শিক্ষার্থীরা। দাবি না মানায় গত রোববার নিজের বাসভবনে যাওয়ার সময় উপাচার্যকে ধাওয়া করেন শিক্ষার্থীরা। ওই দিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ড. এম ওয়াজেদ মিয়া ভবনে তাকে অবরুদ্ধ করে রাখা হয়।

পরে পুলিশ এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং উপাচার্যকে মুক্ত করে তার বাসভবনে নিয়ে যায়। এতে অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

এদিকে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষের পর জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়। এছাড়া ঘটনা তদন্তে ৮ সদস্যের কমিটি করা হয়। এর মধ্যেই গতকাল সোমবার বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীরা শাবিপ্রবি ভিসির কার্যালয়, একাডেমিক ভবন, কন্ট্রোলার অফিসসহ বিভিন্ন আবাসিক হলে তালা দেন।

আরও পড়ুন-

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর