শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শাবিপ্রবি ভিসির পদত্যাগ বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৫ সময় দেখুন
শাবিপ্রবি ভিসির পদত্যাগ বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি


শাবিপ্রবি করেসপন্ডেন্ট

ঢাকা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের দাবি নিয়ে তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে উপাচার্য অপসারণের বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আলোচনা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে আমাদের অনেক ফলপ্রসূ আলোচনা হয়েছে। শিক্ষার্থীরা তাদের দাবিগুলো অত্যন্ত সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করেছে। আমরা তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছি। এরইমধ্যে তাদের কয়েকটি দাবি পূরণও হয়েছে। আমরা তাদেরকে বলেছি, আস্তে আস্তে বাকি দাবিগুলো মেনে নেওয়া হবে।’

আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর কাছে যেসব দাবি শাবিপ্রবি শিক্ষার্থীদের

উপাচার্যের পদত্যাগের বিষয়ে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা কেন উপাচার্যের অপসারণ চাই তা আমরা শুনেছি। আমরা তাদের কথাগুলো বিশ্ববিদ্যালয় আচার্যের কাছে পৌঁছে দেব। তিনি যেহেতু বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেন এবং অপসারণ করেন সেহেতু তিনি তাদের দাবিটি নিয়ে সিদ্ধান্ত নেবেন।’

শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পর শিক্ষার্থীদের মাঝে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। তারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন। রাতে সংবাদ সম্মেলন করে আন্দোলন চালিয়ে যাবে নাকি স্থগিত করবে সে বিষয়ে জানাবেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর সঙ্গে বসতে সার্কিট হাউজে শাবিপ্রবি শিক্ষার্থীরা

এদিকে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট সার্কিট হাউজে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষার্থীদের আলোচনার বিষয়বস্তুর মধ্যে রয়েছে ভিসির পদত্যাগ ও তাকে সরিয়ে ক্লাস-পরীক্ষা চালু, শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার, অ্যাকাউন্ট চালু করা, সজল কুন্ডু ভাইয়ের এককালীন আর্থিক সহযোগিতা প্রদান ও ৯ম গ্রেডের চাকরি নিশ্চিতকরণ, অধ্যাপক জাফর ইকবাল ও অধ্যাপক ইয়াসমিনকে ইমেরিটাস অধ্যাপক পদে নিয়োগ দেওয়া, সকল বিশ্ববিদ্যালয়ের গবেষণাখাতে বাজেট বৃদ্ধি, পরীক্ষা পদ্ধতিতে কোডিং সিস্টেম কার্যকর, শিক্ষক নিয়োগে পিএইচডি এবং ডেমো ক্লাসের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি।

আরও পড়ুন
শাবিপ্রবিতে ‘হীরক ভিসির পতনগাথা’
১৬৩ ঘণ্টা পর অনশন ভাঙলেন শাবিপ্রবির শিক্ষার্থীরা
শাবিপ্রবি’র ভিসির পদত্যাগ দাবিতে ছাত্রদলের প্রতীকী অনশন
শাবিপ্রবির শিক্ষার্থীদের হয়রানির প্রমাণ পেলে ব্যবস্থা
শাবিপ্রবিতে রক্তিম হাতের ছাপে চিরন্তন লড়াইয়ের ইশতেহার
ভিসির পদত্যাগের দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের ফের মিছিল

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর