সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

শিক্ষককে হত্যা ও হেনস্তার ঘটনায় শাস্তি দাবি চবি শিক্ষক সমিতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২১১ সময় দেখুন
শিক্ষককে হত্যা ও হেনস্তার ঘটনায় শাস্তি দাবি চবি শিক্ষক সমিতি


চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: সাভারে ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে ছাত্র কর্তৃক পিটিয়ে হত্যা এবং নড়াইল সদর উপজেলা ইউনাইটেড কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পড়ানোর ঘটনায় শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক সমিতি।

বুধবার (২৯ জুন) চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সেলিনা আখতার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাভারের ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে পিঠিয়ে হত্যা ও নড়াইল সদর উপজেলার ইউনাইটেড কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পড়ানোর ঘটনা জাতিকে হতবাক করেছে। এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে ছাত্রীকে ইভটিজিং হাত থেকে বাঁচানোর জন্য ছাত্রকে কাউন্সিলিং করা একজনের অপরাধ। আর অন্যজনের অপরাধ কলেজে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য পুলিশকে ডাকা। এ দু’টি ঘটনা অত্যন্ত লজ্জার।

চবি’র শিক্ষক সমিতি এ দু’টি ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয় ওই বিজ্ঞপ্তিতে।

শোক সন্তপ্ত ও নিরাপত্তা হীনতায় থাকা পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানায়। একইসঙ্গে তাদের নিরাপত্তা নিশ্চিত করা ও সার্বিক সহায়তা দিয়ে পাশে থাকার জন্য সরকারের প্রতি জোর দাবি জানায় চবি শিক্ষক সমিতি।

এর আগে, শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষকের ওপর অতর্কিত হামলা চালায় আশরাফুল ইসলাম জিতু নামের এক শিক্ষার্থী। পরে সোমবার (২৭ জুন) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিক্ষক উৎপল কুমার সরকার সেই বিদ্যালয়ের পৌরনীতি ও সুশাসন বিষয়ের শিক্ষক এবং শৃঙ্খলা কমিটির সভাপতি। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের (৪১ তম ব্যাচ) ছাত্র ছিলেন।

অন্যদিকে, নড়াইল ইউনাইটেড কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাহুল দেব রায়ের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। এ সময় বিক্ষুব্ধ জনতা শিক্ষকদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং অভিযুক্ত ছাত্র ও কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা গলায় পরিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়। একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

সারাবাংলা/সিসি/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর