মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

শিক্ষকের কাছে নৌকা: নির্বাচনের মূলমন্ত্র শিক্ষার উন্নয়ন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩০১ সময় দেখুন
শিক্ষকের কাছে নৌকা: নির্বাচনের মূলমন্ত্র শিক্ষার উন্নয়ন

ঠাকুরগাঁও প্রতিনিধি- গোলাম মোস্তফা একজন বিদ্যালয়ের শিক্ষক। এবারে দ্বিতীয়ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার হরিপুর উপজেলার হরিপুর ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করবেন তিনি। তফসিল ঘোষণার পর আওয়ামীলীগের মনোনিত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে ইতিমধ্যে মনোনয় পত্র জমা দিয়েছেন এই প্রার্থী। সেই সাথে ইউনিয়নের ভোটারদের মাঝে গিয়ে তাদের সাথে বাক আদান প্রদান করছেন তিনি। এই প্রার্থী একজন শিক্ষক হওয়ায় সচেতন ভোটারদের মধ্যে একটি আলাদা বিষয় কাজ করছে। সমাজ পরিবর্তনে যেখানে শিক্ষার কোন বিকল্প নেই সেখানে সমাজের অধিপতি একজন শিক্ষক হলে মন্দ হবেনা এমন ভাবনা আসাটাই স্বাভাবিক।এই প্রার্থীর সমর্থকগণ জানান, শিক্ষাগুরু যদি সমাজের বিশেষ স্থানে অধিষ্ট হয় তাহলে সমাজ পরিবর্তন হবে। শিক্ষকগণ সর্বোত্তম নীতি নির্ধারকের কাতারের মানুষ। আর একটি ক্ষমতাসীন দলের প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হলে উন্নয়ন তরান্বিত হবে। শিক্ষাক্ষেত্রে তার একটি আলাদা চোখ থাকবে। আর শিক্ষার মান ও প্রসার বৃদ্ধি হলে সমাজ পরিবর্তন হবে। সমাজে একজন সচেতন ব্যক্তি প্রতিনিধিত্ব করলে সমাজের রুপ বদলে যাবে।চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা বলেন, আমি একজন শিক্ষক মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী একজন শিক্ষানুরাগী নেত্রী। তিনি বিশ্বাস করেন সমাজে সচেতন মানুষরা নেতৃত্ব দিলে সমাজের আর্থ-সামাজিক উন্নয়ন হবে। তাই তিনি আমাকে তার দলের মনোনীত প্রার্থী হিসেবে নিযুক্ত করেছেন। জনগণ যদি আমাকে নির্বাচিত করে তবে আমি সমাজে সবার আগে সচেতনতা বৃদ্ধিতে নারী অধিকার প্রতিষ্ঠা করবো এবং নারীরা যাতে উচ্চ শিক্ষা লাভ করে সেজন্য তাদের শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে বলবে। এজন্য অভিভাবকদের সচেতন করার চেষ্টা করবো এবং সবার আগে বাল্যবিবাহ রোধে কাজ করবো। দেশ উন্নত হচ্ছে। রাস্তাঘাট ব্রিজ কালভার্ট দেশের উন্নয়নের ধারাবাহিকতায় হয়ে যাবে। এর জন্য আমার গুরুত্ব থাকবে অপরিসীম। আমার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষদের নিয়ে আমি একটি পরিবর্তনের লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছি। জনগণ যদি আমাকে ভোট দিয়ে এমন সুযোগ করে দেয় তাহলে আমি তা যথাসাধ্য পালন করার চেষ্টা করবো। একটি সচেতন সমাজব্যবস্থা একটি রাষ্ট্রের জন্য খুবই জরুরি। তাই বলবো একটি করে মূল্যবান ভোট সমাজ পরিবর্তনের স্বার্থে ইউনিয়নবাসী আমাকে দিবেন। মনোনয়ন যাচাই বাছাই হবে, প্রতীক বরাদ্দ হবে, তারপর আমরা আনুষ্ঠানিক ভাবে মাঠে নামবো। একটি সুন্দর সমাজ গড়ার প্রত্যয় নিয়ে জনগণের দ্বারে দ্বারে যাবো।
এদিকে ভোটার যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে সর্বোচ্চ অধিকার তথা ভোটাধিকার প্রয়োগ করবেন এমন প্রত্যাশা করছেন। ভোটাররা একটি সুষ্ঠু পরিবেশে নিজেদের মতামত যেনো প্রদান করতে পারেন সেজন্য প্রশাসনকে সজাগ থাকার আহ্বান করেন। উপজেলা নির্বাচন অফিসের সূত্রে জানা যায়, এই ইউনিয়নে ছয় জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন এবং মনোনয়ন জমাদানের শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়ন বাছাই হবে ২১ অক্টোবর। প্রতিক বরাদ্দ হবে ২৭ অক্টোবর এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর