শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘শিক্ষার মানোন্নয়ন না হলে কোনো উন্নয়নই টেকসই হয় না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২০০ সময় দেখুন
‘শিক্ষার মানোন্নয়ন না হলে কোনো উন্নয়নই টেকসই হয় না’


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার মানোন্নয়ন না হলে কোনো উন্নয়নই টেকসই হয় না। তাই, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ সরকার প্রাথমিক পর্যায়ে প্রায় শতভাগ শিশুকে শিক্ষা কার্যক্রমের আওতায় আনতে সক্ষম হয়েছে। এখন সরকার শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কাজ করছে। এ লক্ষ্যে কারিকুলাম পরিবর্তনের কাজ চলমান রয়েছে। জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের ভিত্তিতে কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে। আগামীতে শিক্ষার মানোন্নয়নে মেগা প্রকল্প গ্রহণ করা হবে।

বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা সম্পর্কে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কেরানি তৈরির শিক্ষাব্যবস্থা চাননি। তিনি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিয়েছিলেন। বর্তমান সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সর্বাধিক গুরুত্বারোপ করছে।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ব ব্যবস্থায় আমাদের সন্তানরা কতটা অবদান রাখবে তা নির্ভর করবে বিশ্বব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থায় কতটা পরিবর্তন আসলো তারপর ওপর।

এ সময় শিক্ষা মন্ত্রী নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কদম শরীফ বালিকা উচ্চ বিদ্যালয় ও নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউট এর ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ৪৭ নং লালমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালযলয়ের ভবন উদ্বোধন করেন। আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

সারাবাংলা/টিএস/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর