বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

শিরন্টি ইউপি’তে নৌকার মাঝি হয়ে বিপুল ভোটে জয়ী হতে চান আমিনুল মহুরী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৩১০ সময় দেখুন
শিরন্টি ইউপি’তে নৌকার মাঝি হয়ে বিপুল ভোটে জয়ী হতে চান আমিনুল মহুরী

নয়ন বাবু, নওগাঁ : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ও নৌকা প্রতীক পেয়ে বিপুল ভোটে জয়ী হতে চান শিরন্টি ইউপি আওয়ামী লীগের সভাপতি আমিনুল মহুরী।

জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে
জনমত সৃষ্টির লক্ষে স্বাভাবিক ভাবে সকলের সাথে মতবিনিময় অব্যহত রেখেছেন তিনি। এছাড়া এলাকার সর্বস্তরের জনগনের শারীরিক ও পারিবারিক খোঁজ-খবর নিয়ে দোয়া, আর্শীবাদ, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন তিনি।

আমিনুল মহুরী বলেন, আমি দীর্ঘদিন যাবৎ উপজেলা আওয়ামী বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলাম। পরবর্তীতে উপজেলার শিরন্টি ইউপি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করছি।

বাংলাদেশ আওয়ামী লীগ নির্দেশিত সকল কর্মসূচী ও সাংগঠনিক সকল কর্মকান্ড সততা ও নিষ্ঠার সাথে পালন করে আসছি।
২০২১ সালে উপজেলা আওয়ামী লীগের নব গঠিত কমিটিতে সহ-সভাপতি পদ পেয়েছি।

এবারে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেলে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নবাসীকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর