শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

শুভ জন্মদিন শরীয়তপুর জেলা।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২৫৫ সময় দেখুন
শুভ জন্মদিন শরীয়তপুর জেলা।

মোঃআল-আমিন,

জেলা প্রতিনিধি শরীয়তপুর:

একটি পুর্নাঙ্গ জেলা হিসেবে শরীয়তপুরের আত্মপ্রকাশ ঘটে ১লা মার্চ ১৯৮৪ খ্রিস্টাব্দে। ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তউল্লাহার নামানুসারে ‘শরীয়তপুর’ নামকরণ করা হয়। বিক্রমপুর পরগনার দক্ষিনাঞ্চল ও চন্দ্রদীপ রাজ্যের উত্তরাঞ্চল ইদিলপুর পরগনার অংশবিশেষ নিয়ে গঠিত হয় প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমি শরীয়তপুর জেলা। এর আগে শরীয়তপুর জেলার ৬টি থানা ফরিদপুর জেলা ও মাদারীপুর মহকুমার অন্তর্ভুক্ত ছিল।

বর্তমানে শরীয়তপুর জেলা ঢাকার বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এই জেলায় ৬টি উপজেলা ও মোট ৭টি থানা রয়েছে। এর উত্তরে রয়েছে পদ্মানদী ও মুন্সীগঞ্জ জেলা, পুর্বে মেঘনা নদী ও চাঁদপুর জেলা, পশ্চিমে মাদারীপুর ও দক্ষিনে বরিশাল জেলা।

শরীয়তপুর জেলার আয়তন সর্বমোট প্রায় ১১৮১.৫৩ বর্গ কিলোমিটার। এর ভৌগোলিক অবস্থান হচ্ছে উত্তর অক্ষাংশ ২৩.০১° থেকে ২৩.২৭° এবং পূর্ব দ্রাঘিমাংশ ৯০.১৩° থেকে ৯০.৩৬°।

২০১১ সালের আদমশুমারী অনুযায়ী শরীয়তপুরে প্রায় ১১,৫৫,৮২৪ লোকের বসবাস। প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৮৫০ জন লোক বাস করে। আমাদের জেলার সাক্ষরতার হার মাত্র ৪১%।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে শরীয়তপুর জেলার ভুমিকাও ছিলো অপরিসীম। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলেও যার সুত্রপাত হয়েছিল সেই ভাষা আন্দোলনের মাধ্যমে। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা ও অধিকার রক্ষার জন্য যত আন্দোলন সসংগঠিত হয়েছিল সব আন্দোলনেই শরীয়তপুর জেলার কৃতি সন্তানদের ছিলো বিস্তৃত অবদান। ভাষা আন্দোলনে ডাঃ গোলাম মাওলার অবদান অনস্বীকার্য। মুক্তিযুদ্ধে আবদুর রাজ্জাক ও কর্নেল অবঃ শওকত আলী প্রমুখ অসামান্য অবদান রাখেন।

শরীয়তপুর জেলা সদর পালং নদী( যদিও বর্তমানে এর অস্তিত্ব নেই)র তীরে অবস্থিত। শরীয়তপুর জেলার উত্তরে পদ্মা, পশ্চিমে কীর্তিনাশা ও পূর্বে মেঘনা নদী প্রবাহিত। এ জেলার উল্লেখযোগ্য নদীর মধ্যে রয়েছে পদ্মা, মেঘনা, কীর্তীনাশা, দামুদিয়া, আড়িয়াল খাঁ, পালং, নয়াভাঙ্গনী, মরাগঙ্গা, ফাইসাতলার দোন, কালিগঙ্গা, লেদাম প্রভৃতি।

শরীয়তপুর জেলায় অজস্র পুরাকীর্তি ও ঐতিহাসিক নিদর্শন রয়েছে।
১.ধানুকার মনষা বাড়ি।
২.দিগ্মবরী দিঘি।
৩.মশুড়ার শিবলিঙ্গ।
৪.কার্তিকপুর জমিদার বাড়ি।
৫.মানসিংহের দুর্গ।
৬.রামশাধুর আশ্রম।
৭.রুদ্রকর মঠ।
৮.সুরেশ্বর দরবার শরীফ।
৯.চিশতীনগর দরবার শরীফ।
১০.ছয়গাঁও জমিদার বাড়ি।
১১.হাটুরিয়া জমিদার বাড়ি।
১২.বুড়িরহাট মসজিদ।
১৩.মর্ডান ফ্যান্টাসি কিংডম।

শরীয়তপুর জেলা অসংখ্য কীর্তিমান ব্যক্তির জন্মস্থান। অনেকের খ্যাতি শরীয়তপুরের গন্ডি পেড়িয়ে সারাদেশে ছড়িয়ে গেছে। কেউ কেউ দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও সুনাম অর্জন করেছেন।
১.অতুলপ্রসাদ সেন(১৮৭১-১৯৩৪)
২.আবু ইসাহাক(১৯২৬-২০০৩)
৩.পুলিন বিহারী দাস(১৮৭৭-১৯৪৯)
৪.কেদার রায়( মৃত্যু -১৬০৩)
৫.রামঠাকুর(১৮৬০-১৯৪৯)
৬.রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরী (১৯২১-১৯৮৮)
৭.সৈয়দ গোলাম মোকতাদের (১৯৩৯-২০১৭)
৮. এ কে এম শহীদুল হক
৯.আবদুর রাজ্জাক( ১৯৪২-২০১১)
১০. কর্নেল (অবঃ) শওকত আলী( ১৯৩৭-২০২০)
১১. ডাঃ গোলাম মাওলা (১৯২০-১৯৬৭)
১২. জয়নুল হক সিকদার(১৯২৯-২০২১)প্রমুখ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর