গত ২০২১-২২ অর্থবছরের জন্য শেয়ার হোল্ডারদের মোট ১১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে জিপিএইচ ইস্পাত লিমিটেড। এর মধ্যে সাড়ে ৫ শতাংশ নগদ এবং বাকি সাড়ে ৫ শতাংশ স্টক লভ্যাংশ।
বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত জিপিএইচ ইস্পাতের ষোড়শ বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা এসেছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় চলতি বছরের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন এবং পরিচালনা পরিষদের প্রতিবেদন অনুমোদন করা হয়েছে।
জিপিএইচ ইস্পাত গত বছরের চেয়ে ৬৫ দশমিক ৬৭ বেশি আয় প্রবৃদ্ধি অর্জন করেছে। মোট বিক্রির ১০ শতাংশ ৪৪২ কোটি ২৩ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। গত বছরের তুলনায় রাজস্ব দেওয়ার হার ১৩ শতাংশ বেশি।
নির্বাহী পরিচালক কামরুল ইসলামের সঞ্চালনায় গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, পরিচালক মো. আশরাফুজ্জামান, মো. আবদুল আহাদ ও মো. আজিজুল হক, স্বতন্ত্র পরিচালক মুখতার আহমেদ, নির্বাহী পরিচালক (গ্রুপ) ও কোম্পানি সচিব আবু বকর সিদ্দিক, চিফ ফিন্যান্সিয়াল অফিসার এইচএম আশরাফউজ্জামানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শেয়ার হোল্ডাররা সভায় উপস্থিত ছিলেন।তথ্যসূত্র:সারাবাংলা