বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

শেরপুরে জেলগেট থেকে আটক আওয়ামীলীগ নেতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ সময় দেখুন
শেরপুরে জেলগেট থেকে আটক আওয়ামীলীগ নেতা

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: শেরপুরে উচ্চ আদালত থেকে ৭ মামলায় জামিনে মুক্তির পর ফের জেলগেট থেকে আটক হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পাল (৭০)।

সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে শেরপুর জেলা কারাগার গেট থেকে আটক করে সদর থানা ও ডিবি পুলিশ।

জানা যায়, গত বছরের ১৬ অক্টোবর ঝিনাইদহ বেনাপোল সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল। পরে তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হতাহতের একাধিক মামলায় গ্রেফতার দেখায় থানা পুলিশ। এরপর কয়েক ধাপে তাকে আরও কয়েকটি মামলায় অ্যারেস্ট দেখানো হয়। ওইসব মামলায় নিম্ন আদালতে জামিন না মেলায় ধাপে ধাপে উচ্চ আদালত থেকে জামিন মুক্তির আদেশ হয়।

সবশেষ একটি মামলায় সোমবার বিকেলে আদালত থেকে জেলা কারাগারে জামিন মুক্তির আদেশ পৌঁছালে তিনি মুক্তি পেয়ে জেলগেট থেকে বের হওয়ার পর সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের হাতে আটক হন। পরে তাকে পুলিশি নিরাপত্তায় থানায় নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. রেজাউল ইসলাম খান বলেন, থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে, আমরা সাথে থেকে সহযোগিতা করেছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর