বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় দেড় কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫৪০ সময় দেখুন
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় দেড় কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ২ হাজার ৫৭২ পিস মোবাইল ডিসপ্লে এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৬ আগস্ট) ভোররাতে উপজেলার রামচন্দ্রকুড়া বিওপি’র মায়াকাশি সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা।

তিনি আরও জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর