সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

শেষ হলো একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১৯৫ সময় দেখুন
শেষ হলো একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন


শেষ হলো বাজেট অধিবেশন

ডেস্ক রিপোর্টঃঃ  শেষ হলো একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন। বৃহস্পতিবার রাতে অধিবেশন সমাপ্তির বিষয়ে রাষ্ট্রপতির আদেশ পড়ে শুনিয়ে অধিবেশনের ইতি টানেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এর আগে অধিবেশনে সমাপনী বক্তব্য দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৫ জুন শুরু হয় এই অধিবেশন। ৯ জুন ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যা বৃহস্পতিবার পাস হয়। বুধবার পাস হয় অর্থ বিল।

অর্থমন্ত্রীর বাজেট পেশের পর পুরো অধিবেশনজুড়ে এর ওপর আলোচনা করেন সংসদ সদস্যরা। মহামারিকালে গত দুই বছরের চেয়ে এবারের বাজেট অধিবেশন ছিল দীর্ঘ। বাজেট নিয়ে আলোচনাও হয়েছে গত দুই বছরের তুলনায় অনেক বেশি সময় ধরে।

২০২০ সালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত বাজেট অধিবেশন হয়েছিল। নয় দিনের ওই বাজেট অধিবেশনে ১৮ জন সংসদ সদস্য বাজেট নিয়ে আলোচনা করেছিলেন।

অর্থমন্ত্রীর বাজেট উত্থাপনের পর গত ১৩ জুন বিদায়ী ২০২১-২২ অর্থবছরের জন্য ১৭ হাজার ৫২৪ কোটি ৬৪ লাখ ৫ হাজার টাকার সম্পূরক বাজেট সংসদে পাস হয় ।

২০ কার্য দিবসের এই অধিবেশনে নতুন অর্থবছরের বাজেট ও আগের বছরের সম্পূরক বাজেটের ওপর মোট ৩৮ ঘণ্টা ৫৭ মিনিট আলোচনা করেন সরকারি ও বিরোধী দলের ২২৮ জন সংসদ সদস্য।

এই অধিবেশন আগামী ৪ জুলাই শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল কার্য উপদেষ্টা কমিটি। তবে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার কারণে অধিবেশন আগেভাগে শেষ করা হয়েছে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।

এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর কাছে ৮১টি প্রশ্ন করেন সংসদ সদস্যরা। যার মধ্যে ৪১টি প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা।

অন্য মন্ত্রীদের কাছে ১ হাজার ৬৪৫টি প্রশ্ন করেন সংসদ সদস্যরা। মন্ত্রীরা উত্তর দিয়েছেন ১ হাজার ৩১১টি প্রশ্নের। এই অধিবেশনে পদ্মা সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি সাধারণ প্রস্তাবের ওপর আলোচনা ও গ্রহণ করা হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর