আরিফ হাসান : ব্যাংক এশিয়া লিমিটেড একটি বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান। ১৯৯৯ সালে প্রাতিষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে ব্যাংক এশিয়া ২০০৪ সালে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)তে তালিকাভুক্ত হয়।
ডিএসই এর তথ্য অনুযায়ী শেয়ার বাজারে ব্যাংক এশিয়া লিমিটেড এর অনুমোদিত মূলধনের পরিমাণ ১ হাজার ৫০০ কোটি টাকা। প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ১৬৫ কোটি ৯১ লাখ টাকা। কোম্পানিটির প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর ওঠানামা হয় সর্বনিম্ন ১৯.৭০ টাকা এবং সর্বোচ্চ ২০.৩০ টাকায়। গত এক বছরে শেয়ার দর ওঠানামা হয় সর্বনিম্ন ১৬.২০ টাকা এবং সর্বোচ্চ ২২.২০ টাকায়।
কোম্পানিটির মোট শেয়ার ১১৬ কোটি ৫৯ লাখ ৬ হাজার ৮৬০ টি। তার মধ্যে ৫৩.৫৬ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩২.৮১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ০.২১ শতাংশ এবং বাকি ১৩.৪২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগ কারিদের হাতে।
ডিএসইর তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ১ম প্রান্তিক এ ১.০৫০ টাকা এবং ২য় প্রান্তিক এ ১.৭৫০ টাকা। কোম্পানিটির শেয়ারপ্রতি বাৎসরিক আয় ২০১৬ সালে ১.৮৭ টাকা, ২০১৭ সালে ২.১৪ টাকা, ২০১৮ সালে ২.০১ টাকা, ২০১৯ সালে ১.৬৮ টাকা, এবং ২০২০ সালে ১.৭৪ টাকা।
কোম্পানিটি বিগত তিন বছরে নগদ লভ্যাংশ দিয়েছে যথাক্রমে ২০২০ সালে ১০ শতাংশ, ২০১৯ সালে ১০ শতাংশ, এবং ২০১৮ সালে ৫ শতাংশ এবং ৫ শতাংশ শেয়ার বোনাস এছাড়া ২০১৭ সালে ১২.৫ শতাংশ এবং ২০১৬ সালে ১২ শতাংশ শেয়ার বোনাস প্রদান করেছে। কোম্পানিটি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।






