বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিসিএস এর শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৬৮ সময় দেখুন
শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিসিএস এর শ্রদ্ধা নিবেদন


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবসে রাজধানীর ধানমন্ডি ৩২ নাম্বারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার এর নেতৃত্বে বিসিএস কার্যনির্বাহী কমিটি এবং বিসিএস সদস্যরা।

১৫ আগস্ট সোমবার সকালে পুষ্পার্ঘ্য অর্পণের সময় বিসিএস সহসভাপতি মো. রাশেদ আলী ভূইয়া, মহাসচিব কামরুজ্জামান ভূইয়া এবং পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও দেশবাসীর জন্য দোয়া করা হয়। এছাড়াও শোক দিবস উপলক্ষে বিসিএস কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর