শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুয়া মামলায় ফাঁসিয়ে প্রবাসী নারীর কাছে চাঁদা দাবির অভিযোগ শ্রীবরদীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৪০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ এমপি গাজী নজরুল ইসলামের নৈতিক পদস্খলনের অভিযোগে উত্তপ্ত শ্যামনগর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ব্রুসেলোসিসে আক্রান্ত গরুর দুধ উৎপাদন দৈনিক গড়ে ১.০১ লিটার পর্যন্ত কমে মোদির ভিডিও বার্তা, প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন আইনের প্রতিশ্রুতি Captaincy weighed him down, freedom set him free: The remarkable second act of Joe Root | Cricket News ‘রাষ্ট্রকাঠামো পরিবর্তনের জন্যই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে’ Salman Khan Urges Students To End Protest; Saanvie Tallwar Alleges Assault By Karan Kundrra | Bollywood News কালিয়াকৈর প্রধানমন্ত্রী নির্দেশে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন লক্ষ্যে শুমারি বিষয়ক সভা অনুষ্ঠিত হয় ৬ মাসে ১২০ জনের আত্মহনন, বেশিরভাগই তরুণ-তরুণী

শ্যামনগরে মাদার নদীতে বাঁশের স্যাঁকোর স্থানে ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৭৩ সময় দেখুন
শ্যামনগরে মাদার নদীতে বাঁশের স্যাঁকোর স্থানে ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের প্রাক্তন ইউ,পি সদস্য মোঃ আনারুল ইসলামের বাড়ী সংলগ্ন মাদার নদীর উপর অবস্থিত বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

২৩ শে জুলাই ( বৃহস্পতিবার) বিকাল ৪টায় রমজাননগর ইউনিয়নের সর্বস্থরের জনগণের ব্যানারে উক্ত মানবন্ধনটি অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন গ্রাম্য চিকিৎসক কিরন চন্দ্র পরমান্য , মোঃ রেজাউল ইসলাম, শেখ মিজানুর রহমান , মোঃ মুনছুর গাইন, রমেশ চন্দ্র মন্ডল, ফজিলা খাতুন , মোছাঃ রাবেয়া খাতুন , গহর আলম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মোঃ আলামিন হোসেন , সোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র বাধন মন্ডল প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, আমরা ৬ নং রমজাননগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড , ৪ নং নুরনগর ইউনিয়নের ৮ ন ওয়ার্ড এবং ৫ নং কৈখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘ বছর যাবৎ রমজাননগর ইউনিয়নের প্রাক্তন ইউ,পি সদস্য মোঃ আনারুল হাসানের বাড়ী সংলগ্ন মাদার নদীর উপর অবস্থিত বাঁশের স্যাকো দিয়ে চলাচল করি। তাছাড়া উক্ত স্যাকো দিয়ে ১০৪ লক্ষ্ণীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় , ভৈরবনগর দারুল উলুম বালিকা দাখিল মাদ্রাসা , রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল হোসেন মাধ্যমিক বিদ্যালয় , গহর আলম নিন্ম মাধ্যমিক বিদ্যালয়সহ আশে পাশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কমলমতি ছাত্র/ছাত্রী , শিক্ষক/ শিক্ষিকা , সরকারী বেসরকারীসহ নানা পেশাজিবীর মানুষ পারাপার হয় । রমজাননগর বদ্দি পাড়ায় সুপেয় পানি না থাকায় পাশ্ববর্তী নুরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামে জেলা পরিষদের সরকারী দিঘি থেকে উক্ত স্যাকো দিয়ে সুপেয় পানি সংগ্রহ করে জীবন ধারণ করে চলছি। বিশেষ করে জরুরী রোগী বা প্রসূতি নারীদের স্বাস্থ্য সেবায় ব্যাপক বিঘেœর সৃষ্টি হয়। বর্তমানে স্যাকোটির জরাজীর্ণ অবস্থার কারনে প্রতিনিয়ত দূর্ঘটনার কবলে পরে অনেকে। আমাদের অত্যন্ত ঝুকিঁর মধ্যে দিয়ে পারাপার হতে হয়। যে কোন মুহুত্তে বড় ধরনের দূর্ঘটনার সম্ভাবনা বিরাজমান। মানববন্ধন থেকে এলাকাবাসী বাঁশের স্যাকোটি ব্রীজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom