সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি বাকলিয়া থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ ০১(এক) জন পেশাদার চোর গ্রেফতার। Udta Teer Box Office Day 3: Ayushmann Khurrana-Sara Ali Khan Film Beats Expectations With Rs 19.45 Crore | Bollywood News ‘I don’t think we can reveal on live TV’: Shadab Khan on chat with Haris Rauf | Cricket News ঠাকুরগাঁও-১ উপ নির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫৬ দীর্ঘ ৩ যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি শুরু আগাম ভোটে হাড্ডাহাড্ডি লড়াই, ক্ষমতা পুনরুদ্ধারে নজর ডেমোক্র্যাটদের ইনস্টাগ্রাম ইউজারনেম পরিবর্তনের সহজ উপায় Udta Teer Box Office Day 2: Ayushmann Khurrana, Sara Ali Khan’s Film Picks Up Pace, Earns Rs 7 Crore | Bollywood News Asian Para Games bronze leaves Suhas Yathiraj hungry for gold amid IAS duties and badminton | Asian Para Games 2026 News

শ্রমিকবান্ধব ও ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শ্রমিকজনতাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: -অধ্যক্ষ এম আসাদুল্লাহ আদিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৯৫ সময় দেখুন
শ্রমিকবান্ধব ও ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শ্রমিকজনতাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: -অধ্যক্ষ এম আসাদুল্লাহ আদিল

চট্টগ্রাম, ১লা মে, ২০২৫: আজ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, হাসপাতাল সেক্টর চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে এক শ্রমিক সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ এম আসাদুল্লাহ আদিল, সহ সেক্রেটারি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরী।

বক্তব্যের শুরুতে তিনি বলেন, “বাংলাদেশের সকল গৌরবময় অর্জনে শ্রমিকজনতার রয়েছে বিশাল অবদান। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শ্রমিকরাই সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তারা জীবন দিয়েছে, বুকের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে আমার ভাই উমর ফারুকসহ দুই শতাধিক শ্রমিক শাহাদাতবরণ করেছেন। শ্রমিক-মেহনতি মানুষের জীবন, রক্ত ও ঘামের দাঁড়িয়ে রয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।”

অধ্যক্ষ আদিল আরও বলেন, “এতকিছুর পরেও আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে শ্রমিকদের নাগরিক অধিকার নিশ্চিত করা। শ্রমিকদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান এবং শ্রমিকসন্তানদের শিক্ষার বন্দোবস্ত করতে হবে। দেশের উন্নয়ন শ্রমিকদের যথাযথ অধিকার প্রদানের মাধ্যমেই সম্ভব। আগামীতে বাংলাদেশ হতে হবে শ্রমিকবান্ধব এবং ইনসাফভিত্তিক, যেখানে শ্রমিকরা তাদের মর্যাদা ও অধিকার নিয়ে কাজ করবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশন চট্টগ্রাম সম্মানিত প্রকাশনা পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম, হাসপাতাল সেক্টরের সম্মানিত সহ-সভাপতি আশিকুর রহমান ইব্রাহিম, ন্যাশনাল হাসপাতালের সম্মানিত সভাপতি মাওলানা নুরুল হুদা, আবু তাহের জুয়েল, মোঃ কাউসার প্রমুখ।

সমাবেশটি হাসপাতাল সেক্টরের সভাপতি জনাব বাবুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এদিনের র‌্যালি ও সমাবেশে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়, যাতে বাংলাদেশ একটি শ্রমিকবান্ধব, ইনসাফভিত্তিক ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠতে পারে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর