রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার একমাত্র মাধ্যমিক পাইলট বিদ্যালয় হিসেবে স্বীকৃত ঐতিহ্যবাহী শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড ময়মনসিংহ কর্তৃক নির্বাচিত হয়েছেন।
সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি, শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা খাদ্য বান্ধব কমিটির সদস্য, উপজেলা কৃষি সার ও বিষ মনিটরিং কমিটির সদস্য মোঃ আব্দুর রহিম দুলাল।
গত সোমবার (২২ সেপ্টেম্বর) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক এর স্বাক্ষরিত শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
তিনি শ্রীবরদী উপজেলার বিশিষ্ট দানবীর ও সমাজসেবক হিসেবে চিহ্নিত এবং শ্রীবরদী ঐতিহ্যবাহী ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৃত আলহাজ্ব জুনাব আলীর নাতি এবং শ্রীবরদী সদর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মৃত আব্দুস সামাদ মিয়ার দ্বিতীয় সন্তান।