মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

ষড়যন্ত্র বন্ধে রাঙ্গামাটিতে পিসিসিপি’র লিফলেট বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ সময় দেখুন
ষড়যন্ত্র বন্ধে রাঙ্গামাটিতে পিসিসিপি’র লিফলেট বিতরণ

আহমদ বিলাল খান

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙ্গামাটি জেলা ও সরকারি কলেজ শাখার উদ্যোগে “ক্যাম্পেইন ২০২৫” নামে একটি সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচির মূল লক্ষ্য ছিল পার্বত্য চট্টগ্রামকে ঘিরে চলমান ও পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র সম্পর্কে ছাত্র সমাজকে অবহিত করা এবং তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে- পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
উক্ত লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক মো আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন প্রমুখ।

লিফলেটের মাধ্যমে ছাত্র সমাজকে আহ্বান জানানো হয় যে, ৫ই আগষ্টের আগে পাহাড়ি শিক্ষার্থীরা কোটা বহাল রাখার পক্ষে ছিলো, তারা কোটা সংস্কার আন্দোলনে অংশ না নিয়ে বরং কোটার পক্ষে আন্দোলন করে বিগত স্বৈরাচার সরকারের পক্ষে অবস্থান নেয়। যেমনি ভাবে স্বাধীনতা যুদ্ধের সময়ও বেশিরভাগ পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে চাকমাদের বড় একটি অংশ বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়।

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীদের মধ্যে অধিকাংশ চাকমারাই বরাবরই বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে। তাই তাদের কুচক্রীমূলক ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলের সতর্ক থাকা প্রয়োজন। ১৯৯৭ সালে পার্বত্য চুক্তিতে উপজাতি হিসেবে স্বাক্ষর করে ২০০৭ সাল থেকে আবার আদিবাসী দাবি করা এটিও ষড়যন্ত্রের অন্যতম অংশ।
তাই পাহাড়ের শান্তি কামি শিক্ষার্থীরা যেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে সকল প্রকার বিভ্রান্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে এবং নিজেদের ঐতিহাসিক পরিচয় ও অধিকার রক্ষায় সদা প্রস্তুত থাকে।

পার্বত্য চট্টগ্রামে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে বর্তমানে পাহাড়ের ৫৪% বাঙালিরা সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাই সংবিধানের আলোকে যদি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা চালু করতে হয় সেটা যাতে পাহাড়ের বাঙালিদের জন্য করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর