মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

সন্দ্বীপে নৌকাডুবিতে ১৮ জনের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রায় আপিলে স্থগিত – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৩১৯ সময় দেখুন
সন্দ্বীপে নৌকাডুবিতে ১৮ জনের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রায় আপিলে স্থগিত – Corporate Sangbad


আইন-আদালত


কর্পোরেট সংবাদ ডেস্ক : চট্টগ্রামের সন্দ্বীপে নৌকাডুবিতে দুই শিশুসহ ১৮ জনের মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ২ কোটি ৭০ লাখ টাকা দিতে হাইকোর্ট বিভাগের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার কোর্ট।

সোমবার (১১ অক্টোবর) সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার কোর্ট এ আদেশ দেন।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৬ আগস্ট চেম্বার আদালত ক্ষতিপূরণ দেয়ার রায়টি স্থগিত করেছে। হাইকোর্ট বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করব।

এর আগে গত ৩০ জুন চট্টগ্রামের সন্দ্বীপে নৌকা ডুবিতে দুই শিশুসহ ১৮ জন নিহতের ঘটনায় প্রত্যেকের পরিবারকে ১৫ লাখ করে মোট ২ কোটি ৭০ লাখ দিতে নির্দেশ দেয় হাইকোর্ট বিভাগ। দুই মাসের মধ্যে এ টাকা পরিশোধ করতে বলা হয়। দুই মাসের মধ্যে টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে সুদসহ এই টাকা পরিশোধ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

বিআইডব্লিউটিসি ও চট্টগ্রাম জেলা পরিষদ কর্তৃপক্ষকে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ১৮ পরিবারকে এই টাকা প্রদান করার কথা বলা হয়। রায়ে নৌকা ডুবির ঘটনায় বিআইডব্লিউটিসি ও চট্টগ্রাম জেলা পরিষদের অবহেলাকেও দায়ী করা হয়। পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়।

২০১৭ সালের ২ এপ্রিল সন্ধ্যায় বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে সি-ট্রাক থেকে যাত্রী নামিয়ে ১৫০ গজ দূরে গুপ্তছড়া ঘাটে পৌঁছে দেয়ার সময় যাত্রীবাহী নৌকাটি উল্টে যায়। দুর্ঘটনার এক ঘন্টার মধ্যে স্থানীয় লোকজনের সহায়তায় ৩০ জনকে উদ্ধার করা হয়। সি-ট্রাকে করে কয়েকশ যাত্রী চট্টগ্রামের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে যাচ্ছিলেন। সি-ট্রাক ঘাটে ভিড়তে না পারায় ১৫০ গজ দূরে নোঙর করে নৌকার মাধ্যমে যাত্রীদের পারাপার করা হয়। ওই ঘটনায় দুই শিশুসহ ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। এরই পরিপ্রেক্ষিতে সন্দ্বীপের বাসিন্দা মোহাম্মদ জহরুল ইসলাম হাইকোর্ট বিভাগে রিট দায়ের করেন।সূত্র-বাসস।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর