বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

সপ্তাহজুড়ে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১.১১ শতাংশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ মে, ২০২২
  • ২৫৩ সময় দেখুন
সপ্তাহজুড়ে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১.১১ শতাংশ – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১.১১ শতাংশ। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৩.০২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে বাজার মূলধনে নেতিবাচক প্রভাব দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৩৪২ কোটি ৯৪ লাখ ৪৫ হাজার ৪৪৬ টাকা বা ১.১১ শতাংশ বাজার মূলধন কমেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫৩ লাখ ৬৯ হাজার ৬১০ কোটি ৮৬ লাখ ৫ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫৩ লাখ ১০ হাজার ১২৯ কোটি ৯৫ লাখ ১ হাজার টাকায়।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ২২৭টির। আর ৩৫টির দাম ছিল অপরিবর্তিত।

গত সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৫৭৯ কোটি ১২ লাখ ৭ হাজার ৯২৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫ হাজার ৩৯৭ কোটি ৩ লাখ ১০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৩৪০ কোটি ১ লাখ ৮২ হাজার টাকার বা ৩৩.২ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৯০.২০ পয়েন্ট বা ১.৩৬ শতাংশ কমে ৬ হাজার ৫৬৫ পয়েন্টে অবস্থান করছে।

গত সপ্তাহে বাজার মূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫৩.৮৫ পয়েন্ট বা ২.১৯ শতাংশ কমে ২ হাজার ৪০৬ পয়েন্টে নেমেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪.৮১ পয়েন্ট বা ১.০২ শতাংশ কমেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর