নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ১৯.৯১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১১ হাজার ১২২ কোটি ৩৯ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১৩ হাজার ৮৮৮ কোটি ১৮ লাখ ২৪ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২ হাজার ৭৬৫ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার টাকার বা ১৯.৯১ শতাংশ লেনদেন কমেছে।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৩০.৪৩ পয়েন্ট বা দশমিক ৪২ শতাংশ কমে ৭ হাজার ২২৮ পয়েন্টে অবস্থান করছে।
আলোচিত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২৭ দশমিক ৪১ পয়েন্ট বা ১ দশমিক ০৪ শতাংশ বেড়ে ২ হাজার ৬৭৪ পয়েন্টে উঠেছে।
অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক কমেছে ১৫.২১ পয়েন্ট বা দশমিক ৯৬ শতাংশ।
ডিএসইতে গত সপ্তাহে ৩৮২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ২৮২টির। আর ১২টির দাম ছিল অপরিবর্তিত।
এদিকে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধনও কমেছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১১ হাজার ৮৪৩ কোটি ৬১ লাখ ৯ হাজার টাকার বা ২.০২ শতাংশ।
সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৮৬ হাজার ৩১৮ কোটি ৯৫ লাখ ৬০ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৭৪ হাজার ৪৭৫ কোটি ৩৪ লাখ ৫১ হাজার টাকায়।






