নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে ৫ কার্যদিসের মধ্যে ৪ কার্যদিবই উত্থান হয়েছে। সপ্তাহ শেষে সূচক এবং লেনদেন উভয়ই বেড়েছে। একই সাথে সপ্তাহটিতে বাজার মূলধন বেড়েছে সাড়ে ৪ হাজার কোটি টাকার বেশি।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬২ হাজার ১৮২ কোটি ৭৩ লাখ ৫৯ হাজার ১৩৫ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৬৬ হাজার ৭৫২ কোটি ৯৫ লাখ ৮৯ হাজার ৫০৪ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৫৭০ কোটি ২২ লাখ ৩০ হাজার ৩৬৯ টাকা।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৫টির বা ৬০.৮৮ শতাংশের, কমেছে ১২৫টির বা ৩২.৩৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির বা ৬.৭৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬ হাজার ৬১৭ কোটি ৭৯ লাখ ২০ হাজার ৬৮৬ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬ হাজার ৪২৮ কোটি ৮৭ লাখ ১৩ হাজার ৩৯৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১৮৮ কোটি ৯২ লাখ ৭ হাজার ৯০ টাকা বা ৩ শতাংশ বেড়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬২.৪৩ পয়েন্ট বা ০.৮৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৮৫.৯৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩.৩৭ পয়েন্ট বা ০.৮৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫.১৫ পয়েন্ট বা ০.২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫১৭.৬২ পয়েন্টে এবং দুই হাজার ৫৯৭.৪৯ পয়েন্টে।






