মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪.১৭ শতাংশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২৭২ সময় দেখুন
সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪.১৭ শতাংশ – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। গত সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে ১৪.১৭ শতাংশ। ডিএসইতে বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১২ হাজার ৭২৪ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১১ হাজার ১৪৫ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৫৭৯ কোটি ৩০ লাখ ৬ হাজার ৩৬৭ টাকার বা ১৪.১৭ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৩ দশমিক ৯৩ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ বেড়ে ৭ হাজার ৩৪২ পয়েন্টে অবস্থান করছে। যা সূচকটির ইতিহাসে এখন পরযন্ত সর্বোচ্চ উত্থান।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫৬ দশমিক ৮৬ পয়েন্ট বা ২ দশমিক ১০ শতাংশ বেড়ে ২ হাজার ৭৬৭ পয়েন্টে উঠেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক বেড়েছে ৩.৬৯ পয়েন্ট বা দশমিক ২৩ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে ৩৮২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ২৭২টির। আর ১৩টির দাম ছিল অপরিবর্তিত।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর