বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

সপ্তাহ জুড়ে দরপতনে ‍ছিলো দেশের পুঁজিবাজার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২১৭ সময় দেখুন
সপ্তাহ জুড়ে দরপতনে ‍ছিলো দেশের পুঁজিবাজার – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেনের সমাপ্তি ঘটেছে। গত সপ্তাহে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ১৪২.৯২ পয়েন্ট। এদিকে সপ্তাহ শেষে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। ডিএসইতে লেনদেন কমেছে ৬.০৭ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৭৪৫ কোটি ৮৩ লাখ ৫৭ হাজার  টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৯৮৭ কোটি ৮৯ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২৪২  কোটি ৫ লাখ ৬৭ হাজার টাকার বা ৬.০৭ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৪২ দশমিক  ৯২ পয়েন্ট বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৬ হাজার ৬৯৬ পয়েন্টে অবস্থান করছে।

বিদায়ি সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫২ দশমিক ০৪ পয়েন্ট বা ২ দশমিক ০৭ শতাংশ কমে ২ হাজার ৪৬২ পয়েন্টে নেমেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩৩.৭৩ পয়েন্ট বা ২ দশমিক ২.২৯ শতাংশ কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ৩১৯টির। আর ১২টির দাম ছিল অপরিবর্তিত।

অন্যদিকে ডিএসইতে বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১১ হাজার ৯২৮ কোটি ৫৬ লাখ ১৪ হাজার ৩৭২ টাকা বা ২ দশমিক ১৭ শতাংশ বাজার মূলধন কমেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল  ৫৫ লাখ ৩ হাজার ৫৫৯ কোটি ৮০ লাখ ৭  হাজার ৯০৬ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫৩ লাখ ৮৪ হাজার ২৭৪ কোটি ১৯ লাখ ৩ হাজার ৫৩৪ টাকায়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর