রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

সব্যসাচী, মণীশ, ঋতুকে ইডি’র সমন, আর্থিক তছরূপ মামলায় নজরে তিন ফ্যাশন ডিজাইনার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৩৮৩ সময় দেখুন
সব্যসাচী, মণীশ, ঋতুকে ইডি’র সমন, আর্থিক তছরূপ মামলায় নজরে তিন ফ্যাশন ডিজাইনার


#মুম্বই: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর নজরে এ বার বলিউডের তিন নামী ফ্যাশন ডিজাইনার । সব্যসাচী মুখোপাধ্যায় (Sabyasachi Mukherjee) মণীশ মালহোত্রা (Manish Malhotra) এবং ঋতু কুমার (Ritu Kumar )-এর নাম জড়িয়েছে আর্থিক তছরুপ মামলায় । তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করল কেন্দ্রীয় সংস্থা । পঞ্জাবের বিধায়ক সুখপাল সিং খারিয়া (Sukhpal Singh Khaira)-র বিরুদ্ধে জারি থাকা আর্থিক তছরূপের মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির তিন আইকনকে। জানা গিয়েছে দিল্লিতে ইডির সদর দফতরে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার হাজিরা দিতে বলা হয়েছে তিনজনকেই।

বিধায়ক সুখপাল সিং খারিয়া আগে কংগ্রেসে ছিলেন । সম্প্রতি তিনি আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন । তাঁর বিরুদ্ধে মাদক পাচার ও ভুয়ো পাসপোর্ট কারবার চালানোর অভিযোগ রয়েছে । ইডি সূত্রে খবর, খারিয়ার তরফে ২০১৮-১৯ সালে ওই তিন ডিজাইনারকে লক্ষাধিক টাকা দেওয়া হয়েছে । এই লেনদেন কেন, তার হিসাব জানতেই জিজ্ঞাসাবাদ করা হবে তিন ডিজাইনারকে ।

তবে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে খারিয়া বলেছেন, ‘‘এই প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করে কোনও লাভ নেই । আপনারা বরং ইডি বা ডিজাইনারদের সঙ্গে কথা বলতে পারেন । আমি এঁদের কাছ থেকে আমার মেয়ের বিয়ের সময় ৩-৪ লাখ টাকার কয়েকটি ওয়েডিং লেহেঙ্গা কিনেছিলাম, ব্যাস । এই সামান্য কেনাকেটার ঘটনাকে কী করে আর্থিক তছরুপের তকমা দেওয়া যেতে পারে আমি জানি না ।’’



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর