কক্সবাজার প্রতিনিধিঃ দক্ষিন খুরুশকুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান সংক্রান্ত প্রচার প্রচারণা বৃদ্ধির লক্ষে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ১০ঃ৩০ মিনিটে দক্ষিন খুরুশকুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে “বিকল্প বিরোধ নিষ্পত্তি যত হবে, জনগণ তত বেশি সুফল পাবে” বিষয়ের উপর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটি, কক্সবাজার ও উন্নয়ন সংস্থা ইপসা প্রতিযোগিতার আয়োজন করে।
উক্ত বিতর্ক প্রতিযোগিতার বিষয় বস্তু সরকারি খরচে সমাজের ঘৃর্নিত কাজগুলির বিরুদ্ধে প্রতিবাদ করতে আইনগত সহায়তা সম্পর্কে ছাত্রছাত্রীদের মাঝে প্রচার করা। এ বিষয় সংশ্লিষ্ট কতৃপক্ষ জানায় সরকারি আইনি সহায়তায় কার্যক্রমে মানুষকে সচেতনতাই যথেষ্ট এবং সরকারি খরচে আইনের সহায়তা প্রদানের বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতনতা বৃদ্ধি করতে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের আয়োজন করা হচ্ছে।
দুই পক্ষ নানান তথ্য-উপাত্ত ও যুক্তিতর্ক দিয়ে অনুষ্টানটি প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ করে তোলে। বিপক্ষে জয়ী হয়। শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয় নবম শ্রেণির ছাত্রী শ্যামা দে।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। প্রধান শিক্ষক রঞ্জিত চক্রবর্তীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি সাজ্জাতুন নেছা লিপি, জেলা লিগ্যাল এইড অফিয়ার ও সিরিয়ার সহকারী জজ, বিশেষ অতিথি শহিদুল ইসলাম, সহকারী পরিচালক, ইপসা, নন্দ্র লাল সূত্রধর, ডিপুটি চিপ ওফ পার্টি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, মহিউদ্দিন মইন, রিজিওনাল কোর্ডিনেটর, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, জয়নাল আবেদিন, প্রকল্প ব্যবস্থাপক, ইপসা, ইউএসএআইডি টিম, বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।