শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সহকারী শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নতুন কমিটির যাত্রা শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ১৭৭ সময় দেখুন
সহকারী শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নতুন কমিটির যাত্রা শুরু


সারাবাংলা ডেস্ক

ঢাকা: ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি। এর মধ্য দিয়ে নবনির্বাচিত কমিটি যাত্রা শুরু করল।

বৃহস্পতিবার (৯ জুন) নবনির্বাচিত সভাপতি এম এ এস রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নির্বাচিত সদস্যরা।

সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক শিক্ষাকে সামনের দিকে আরও এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহ ইলিয়াস উদ্দিন, ফারজানা শেলী, মাহবুবা বেগম, ড. মো. নাছিম রানা, মো. আনিসুজ্জামান, আল আমীন হাওলাদার, মো. শাহাদাত হোসেন, কুশল আহমেদ রনি, তানজিন শারমিন মিশৌরী, মোছাঃ শামীমা আক্তার, মোস্তাহেদা পারভীন মৌ, মোঃ ফারুক হোসেন, মো. নাসির উদ্দিন, অজয় কুমার দাস, মিলিতা হালদারসহ অন্যান্যরা।

সম্প্রতি সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত সভাপতি এম এ এস রবিউল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, হরিপুর, ঠাকুরগাঁও এবং সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন আহমেদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, দেলদুয়ার, টাঙ্গাইল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাদের কর্মকাণ্ডের যাত্রা শুরু করেছেন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর