বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সিনেটে বিল পাস Delhi Capitals cricketer accused of sexual relationship under false promise of marriage | Cricket News Gram Chikitsalay Season 2 Review: Amol Parashar’s Rural Drama Is Just What The Doctor Ordered | Reviews News জামায়াত কারো রক্তচক্ষুকে ভয় পায় না: শফিকুর রহমান

সাংগঠনিক সম্পাদক হিসেবে দোয়া প্রার্থী বিএনপির তুখোড় নেতা আব্দুল্লাহ আনছারী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১২০ সময় দেখুন
সাংগঠনিক সম্পাদক হিসেবে দোয়া প্রার্থী বিএনপির তুখোড়  নেতা আব্দুল্লাহ আনছারী

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: রাজপথের লড়াকু সৈনিক, বলিষ্ঠ কণ্ঠস্বর সাহসী নেতৃত্বের আপোষহীন নেতা, বিএনপি’র দুঃসময়ের কাণ্ডারী, সংগঠন পরিচালনায় দক্ষ নেতা আব্দুল্লাহ আনছারী।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আসন্ন দ্বি-বার্ষিক কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক প্রার্থী হিসেবে উপজেলার সর্বস্তরের জনগণ ও বিএনপি সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা ও সমর্থন চেয়েছেন একাধিকবার রাজনৈতিক মামলায় কারা নির্যাতিত নেতা আব্দুল্লাহ আনছারী।

একটি সাক্ষাতকারে তিনি জানান, পহেলা জানুয়ারী ১৯৯০ সালে ছাত্রদলের সদস্য পদ লাভ করেন ও অন্যতম সদস্য হিসেবে রাজনৈতিক অঙ্গনে আত্মপ্রকাশ করেন আব্দুল্লাহ। তিনি সাপাহার উপজেলার তুখোড় রাজনৈতিক নেতা হিসেবে সর্বমহলে পরিচিত মুখ।

বিএনপি’র অন্যান্য নেতাকর্মীদের মতোই নিজস্ব কার্যক্রমের মাধ্যমে সকলের মনে স্থান করে নিয়েছেন তিনি। যার ফলে রাজনৈতিক ভাবে আত্মপ্রকাশের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। নিজ কর্মদক্ষতার মধ্যে দিয়ে জায়গা করে নিয়েছেন নেতাকর্মীদের মনে। নিঃস্বার্থ ও অক্লান্ত পরিশ্রম করেছেন দলকে এগিয়ে নিতে।

যার ফলস্বরূপ সাপাহার সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের প্রচার সম্পাদক, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক পদে দক্ষতার সাথে নিজ দ্বায়িত্ব পালন করেছেন বিগত দিনে।

বর্তমানে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হিসেবে দল গোছানোর কাজে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

আব্দুল্লাহ আনসারী বলেন, ৩৩ বছর বিএনপির একজন একনিষ্ঠ নেতা হিসেবে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলে বিভিন্ন রাজনৈতিক মামলায় একাধিকবার কারা নির্যাতিত হন তিনি। এবং অনেক মামলার আসামি তিনি।

আব্দুল্লাহ আনছারী বর্তমানে বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিলে সাপাহার উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উপজেলা শখার সাংগঠনিক সম্পাদক প্রার্থী হিসেবে জাত, ধর্ম, বর্ন নির্বিশেষে সকলের দোয়া কামনা করেছেন সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা ও সমর্থন চেয়েছেন।

সর্বোপরি তিনি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলে দলের কাজ এগিযে নিতে বলিষ্ট নেতৃত্ব দিবেন বলে জানান আব্দুল্লাহ আনসারী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom