শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্দ্যোগে মে দিবস উৎযাপন ভূঞাপুরে শ্রমিক দিবসে র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয় লাঠিখেলা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা কর্ণফুলীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ‘Don’t count Vaibhav Sooryavanshi’s age’: Shikhar Dhawan’s bold India debut statement | Cricket News কালিয়াকৈরে মহাসড়কে মৃত্যুর ফাঁদ,ফায়ার সার্ভিসের সামনে ফুটওভার ব্রিজের দাবিতে ফুঁসছে ১০ হাজার শ্রমিক Shah Rukh Khan Unveils Saif Ali Khan’s Kartavya Poster; Sambhavna Seth And Avinash Dwivedi Announce Pregnancy | Bollywood News কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড হিদায়াতের নূরানি কাফেলা পতেঙ্গায় ৭০ লক্ষ টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

সাকিবের মোনার্ক পদ্মায় হকির ‘ম্যারাডোনা’ খ্যাত শাহবাজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৯৯ সময় দেখুন
সাকিবের মোনার্ক পদ্মায় হকির ‘ম্যারাডোনা’ খ্যাত শাহবাজ


ছবিতে বাম থেকে ডানে- শহিদুল্লাহ টিটু,  ইমরান হোসেন পিন্টু, আবুল খায়ের হিরু, শাহবাজ আহমেদ, সিয়ান জিন ইয়ো, রাসেল মাহমুদ জিমি।

হকি লীগে সাকিব আল হাসানের দল মোনার্ক পদ্মায় খেলছেন শাহবাজ আহমেদ। তিনি “হকির ম্যারাডোনা” নামে পরিচিত।” গতকাল ঢাকায় পৌঁছেছেন তিনি। এরপর মোনার্ক পদ্মার খেলোয়াড়দের সাথে সেরে নিয়েছেন পরিচিতি পর্ব। সন্ধ্যায় টিমের সঙ্গে ডিনারে যোগ দেওয়ার পর দীর্ঘ ২৫ বছর পূর্বে ঢাকায় খেলার স্মৃতি স্মরণ করে দলকে উজ্জীবিত করেন তিনি।

শাহবাজ আহমেদ পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং মোহামেডান ক্লাবের হয়ে মাঠ কাঁপানো এক সময়ের তারকা খেলোয়ার। এবার দেশের প্রথম হকি ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টে বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের দল ‘মোনার্ক পদ্মা’য় পরামর্শক হিসেবে ভূমিকা পালন করবেন তিনি। আজই পুরো দলের সাথে অনুশীলনের জন্য মাঠে নামার পরিকল্পনা রয়েছে তাঁর। এছাড়াও দলের মূল কোচ হিসেবে দায়িত্ব পালনের জন্য ঢাকায় পৌছেছেন দক্ষিণ কোরিয়া থেকে আগত সিয়ান জিন ইয়ো (Seung Jin Yoo)। তাদেরকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান মোনার্ক পদ্মার প্রধান পৃষ্ঠপোষক আবুল খায়ের হিরু।

উল্লেখ্য, ঢাকার পল্টনে অবস্থিত একটি হোটেলে চলছে মোনার্ক পদ্মার ক্যাম্প। প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাওয়া ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’-এর শিরোপা জয়ের প্রত্যয়ে দলের সঙ্গে কাজ করবেন শাহবাজ আহমেদ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom