রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ‎ভূঞাপুরে বিপুল পরিমাণে বিদেশি মদের বতল সহ যুবদলের নেতা সহ আটক-৩ কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা

সাতক্ষীরায় আ’লীগ নেতা অধ্যক্ষ মোশাররফ হোসেন গুলিবিদ্ধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২১২ সময় দেখুন
সাতক্ষীরায় আ’লীগ নেতা অধ্যক্ষ মোশাররফ হোসেন গুলিবিদ্ধ

আব্দুর রহিম, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরার বাঁশদহা শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ ও সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন মোশা গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুরে কলেজ থেকে বের হয়ে সাতক্ষীরায় আসার পথে তিনি অজ্ঞাত দুর্বৃত্তের ছোড়া গুলিতে পায়ে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মোশাররফ হোসেন মোশা সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

বাঁশদহা শহীদ স্মৃতি কলেজের উপাধ্যক্ষ দীপক কুমার মল্লিক জানান, অধ্যক্ষ মোশাররফ হোসেন মোশা কলেজের কাজ শেষে দুপুর সাড়ে বারোটার দিকে সাতক্ষীরার উদ্দেশ্যে মোটর সাইকেলে বের হয়ে যান। কলেজের গেট থেকে অল্প একটু দূরেই বাঁশদহা গ্রামের আব্দুল জলিলের বাড়ির সামনে পৌছালে পেছন থেকে মাথায় হেলমেট পরিহিত অজ্ঞাত মোটর সাইকেল আরোহী গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: সুজিত রায় জানান, মোশাররফ হোসেন মোশার পায়ে যে গুলি লেগেছে,তা ভেদ করে বেরিয়ে গেছে। তার পা এক্সেরে করে তাকে সামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইউম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গুলি করার কারণ ও কারা এ ঘটনার সাথে জড়িত, তা অনুসন্ধ্যান করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর