শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

সাতক্ষীরায় নারী দিবসে স্ত্রীকে জবাই করে হত্যা : স্বামী আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২২৬ সময় দেখুন
সাতক্ষীরায় নারী দিবসে স্ত্রীকে জবাই করে হত্যা : স্বামী আটক

আব্দুর রহিম, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
নারী দিবসে সাতক্ষীরায় এক নারীকে জবাই করে হত্যা করেছে স্বামী। মঙ্গলবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় বাসে করে পালিয়ে যাওয়ার সময় হত্যাকারী স্বামীকে আটক করেছে পুলিশ।
নিহত নাজমা খাতুন (৩৫) ইলিশপুর গ্রামের আব্দুল আলীমের স্ত্রী।

নিহতের ছেলে বাবু সরদার জানায়, সকাল থেকে আম্মু-আব্বু ঝগড়া করছিল। কি নিয়ে ঝগড়া করছিল সেটি আমি জানি না। সকালে রান্না করেনি। পরে আমি রুটি কিনে দিয়ে আসি। আব্বুকে বলি, তুমি রুটি খেয়ে কাজে চলে যাও। তখন দাদী আব্বুকে বলছিল, তুই যদি তোর বউকে না মারিস তবে আগের মত ভাইপোদের দিয়ে তোকে মার খাওয়াবো। পরে আমি বাড়ি থেকে বেরিয়ে যায়। আম্মু ঘরে শুয়ে ছিল। বাইরে গিয়ে আম্মুকে ফোনে কল দিলে আর ফোন ধরেনি। বাড়িতে ফিরে এসে দেখি, আম্মুকে জবাই করে মেরে ফেলেছে আব্বু।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরউদ্দীন মৃধা জানান, পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীর ঘাড়ে দা দিয়ে ৩-৪ টি কোপ দেয় আব্দুল আলীম। শরীর থেকে মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর আব্দুল আলীম যাত্রীবাহী বাসে পালিয়ে যাচ্ছিল। খবর পেয়ে গাজিরহাট এলাকা থেকে বাসটি থেকে আসামী আব্দুল আলীমকে আটক করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর