রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

সাপধরী ইউপি নির্বাচন নৌকার মনোনয়নে সর্বাধিক আলোচনায় সবুজ মিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৪৮৩ সময় দেখুন
সাপধরী ইউপি নির্বাচন  নৌকার মনোনয়নে সর্বাধিক আলোচনায় সবুজ মিয়া

সাকিব, জামালপুর:
আগামী ১৫ ই জুন জামালপুরের ইসলামপুর উপজেলার ৪নং সাপধরী ইউনিয়ন পরিষদ নির্বাচন।
এই নির্বাচনকে ঘিরে এরইমধ্যে শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাপ। আওয়ামী লীগের মনোনয়নকে ঘিরেও শুরু হয়েছে আলোচনা।
সাপধরীর মনোনয়ন তালিকায় যেখানে সর্বাধিক আলোচনায় রয়েছেন উদীয়মান তরুন নেতা সাপধরী ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া।

স্থানীয় আওয়ামী রাজনীতিতে এক পরিচিত মুখ।
বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার রয়েছে সরব ভূমিকা। সৎ ও পরিশ্রমী মানুষ হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, একজন সমাজসেবী এবং কর্মঠ হিসেবে এলাকায় সবুজ মিয়ার যথেষ্ট সুনাম রয়েছে।
দল যদি তাকে মনোনয়ন দেয় তবে তা সকল নেতাকর্মী মন থেকেই মেনে নেবে।

এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, তিনি একাধিক ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পরিচালক, ইউনিয়নের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করে আসছেন অনেক আগে থেকেই। বিভিন্ন সামাজিক কর্মকান্ডের কারনে সর্বস্তরের মানুষের হ্রদয়ে জায়গা করে নিয়েছেন সবুজ মিয়া।

আপনি কেন মনোনয়ন প্রত্যাশী এমন প্রশ্নের জবাবে সবুজ মিয়া বলেন, আমি আমার রাজনৈতিক জীবনের শুরু থেকে এখন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। কখনো দলীয় সিদ্ধান্তের বাইরে কাজ করিনি।

ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপির দিকনির্দেশনায় স্থানীয় ও জাতীয় নির্বাচনে দল সমর্থিত প্রার্থী এবং দলীয় সব কর্মসূচিতে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। দীর্ঘদিনের এই শ্রমের ফল স্বরূপ ইউনিয়নের জনগণ আমাকে তাদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি দলীয় মনোনয়ন পেলে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হব। আমি শতভাগ আশাবাদী, দল এবার আমাকে মনোনয়ন দিয়ে দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের ত্যাগী নেতাকর্মীবৃন্দের আশার প্রতিফলন ঘটিয়ে সাপধরী ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ দিবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন এই ইউনিয়নে জনগনের আশানুরূপ উন্নয়ন হয়নি, ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নেই, নাগরিক সুযোগ সুবিধা বঞ্চিতসহ নানামুখী সমস্যায় ইউনিয়নবাসী। আশা করছি ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপির হাত ধরে ইউনিয়বাসির উন্নয়নের জন্য সবাই আমাকে সমর্থন দিবে ইনশাআল্লাহ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর