বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

সাপাহারে মোটর সাইকেল সহ গ্রেফতার-২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩৪১ সময় দেখুন
সাপাহারে মোটর সাইকেল সহ গ্রেফতার-২

নয়ন বাবু, নওগাঁ : নওগাঁর সাপাহার থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই হওয়ার ৭২ ঘন্টার মধ্যে ছিনতাইকৃত মোটর সাইকেল উদ্ধার সহ ২ জন ছিনতাইকারীর দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবনারায়ন পুর গ্রামের মৃত: এজাবুলের ছেলে আব্দুল আলিম (৩০) ও একই উপজেলার গোপালনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে শহিদুল ইসলাম ওরফে শাহলাল (২৮)।

থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, বুধবার দিবাগত রাত পৌনে ৩ টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার প্রোকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম)- এর নির্দেশনায় ও সাপাহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদ-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি চৌকস দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের গোপালনগর গ্রামে শহিদুল ইসলাম ওরফে শাহলালের বাড়ীতে অভিযান পরিচালনা করেন।

এ সময় শাহালালের শয়ন কক্ষে থাকা গত ২ অক্টোবর সাপাহার থেকে ছিনতাই হওয়া ডিসকভার ১২৫ সিসি মোটর সাইকেল উদ্ধার সহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এরপর তার দেয়া তথ্য মতে পাশ্ববর্তী গ্রাম শিবনারায়ন পুরেও অভিযান পরিচালনা করে পুলিশ। সেখান থেকে এজাবুলের ছেলে আব্দুল আলিমকে গ্রেফতার করে। ছিনতাই হওয়া মোটর সাইকেল সহ তাদের ২ জনকে গ্রেফতার করে সাপাহার থানা হেফাজতে নেয় পুলিশ।

পরদিন বৃহস্পতিবার দুপুরে তাদের নামে মামলা দায়ের করে গ্রেফতারকৃত ২ জন কে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয় বলেও থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার সাংবাদিকদের জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর