নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়ন পরিষদে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে ১০ (দশ) কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হচ্ছে।
গত ২২ মার্চ (শনিবার) সকাল ৯ টার সময় চাল বিতরনের উদ্বোধন করেন শিরন্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন। ২২, ২৩ ও ২৪ মার্চ চাল বিতরণ করা হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে শিরন্টি ইউনিয়ন পরিষদে ৪৩৮৮ পরিবারের মাঝে প্রায় ৪৩.৮৮ মে. টন চাল বিতরন করা হবে বলে জানান ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) রেজাউল করিম।