নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার ভিকনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিকনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দার গ্রীল ও অফিস কক্ষের তালা ভেঙে অজ্ঞাত কিছু দুষ্কৃতকারী অফিস কক্ষে প্রবেশ করিয়া বিদ্যালয়ের ফাইল কেবিনেট ও আলমারি ভেঙ্গে বিদ্যালয়ের মাউচ, চার্জার ও ব্যাগ সহ ১টি DELL LAPTOP, ১টি সাউন্ড সিস্টেম বক্স, ওয়েট মেশিন, নগদ ১০,০০০ (দশ হাজার) টাকা ও কিছু রেজিষ্ট্যার চুরি করে নিয়ে যায়।
০৬ অক্টোবর (রবিবার) দিবাগত রাত্রে এ চুরির ঘটনা ঘটে।
পরদিন সকাল ৬ টার সমর পাশ্ববর্তী বাড়ীর নাসিমা বেগম (৪০), পিতাঃ মৃতঃ হেয়াদ আলী ও তার স্বামী রাশেদুল ইসলাম (৪৫) প্রধান শিক্ষক আসরাফুল ইসলাম কে ফোন করে জানায়, আপনার আপনার বিদ্যালয়ের জিনিসপত্র চুরি হইয়া গিয়েছে।
আশরাফুল ইসলাম তাৎক্ষনিক স্থানীয় দাতা সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম (৬৭) ও আলম (৪৫) এদেরকে ফোন করে স্কুলে আসতে বলে এবং তিনি স্কুলে পৌছে গিয়ে দেখতে পায়, বিদ্যালয় থেকে উপরে উল্লেখিত, জিনিসপত্র গুলো চুরি হয়ে গেছে।
এ বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আসরাফুল ইসলাম বাদী হয়ে সাপাহার থানায় একটি সাধারন ডায়েরি করে যার নং ১০৩৬ তারিখ: ৭-১০-২০২৪ ইং।