বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

সাপাহারে সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দিতে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৩০১ সময় দেখুন
সাপাহারে সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দিতে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

নয়ন বাবু, নওগাঁ : সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দিতে নওগাঁর সাপাহার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে “সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা” বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ সাপাহার উপজেলা শাখা। এতে দলের সর্বস্তরের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্যে, সম্প্রীতির এই দেশে কোন সাম্প্রদায়িক গোষ্ঠীর স্থান নেই বলে দাবি করেন নেতাকর্মীরা।

দুর্গাপূজার দশমীর দিন থেকে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে
দলীয় কার্যালয়-এর সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়।

শোভাযাত্রা শেষে জিরোপয়েন্ট স্বাধীনতা মঞ্চের সামনে কর্মসূচিতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ সহ সর্বস্তরের নেতাকর্মীগণ।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সহ সভাপতি ও তিলনা ইউপি দলীয় মনোনয়ন প্রত্যাশী (চেয়ারম্যান) আব্দুল মান্নান, সহ-সম্পাদক ফজলে রাব্বী, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, শিরন্টি ইউপি সভাপতি আমিনুল মহুরী (দলীয় মনোনয়ন প্রত্যাশী (চেয়ারম্যান), গোয়ালা ইউপি সভাপতি কামারুজ্জামান (দলীয় মনোনয়ন প্রত্যাশী (চেয়ারম্যান), আইহাই ইউপি সাংগঠনিক সম্পাদক ও দলীয় মনোনয়ন প্রত্যাশী (চেয়ারম্যান) জিয়াউজ্জামান টিটু, শিরন্টি ইউপি সহ সভাপতি ও দলীয় মনোনয়ন প্রত্যাশী (চেয়ারম্যান) আব্দুস সালাম, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সমাপন, ছাত্রলীগের আহব্বায়ক রাসেল রানা, কলেজ শাখার আহব্বায়ক বিপ্লব কর্মকার সহ সকল ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদক সহ সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর