বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

সাপ্তাহিক টপটেন গেইনারের শীর্ষে ফার্মা এইড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ২০৫ সময় দেখুন
সাপ্তাহিক টপটেন গেইনারের শীর্ষে ফার্মা এইড – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ফার্মা এইডস লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২৬.৩৬ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৭১ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ কোটি ২৭ লাখ ৭৭ হাজার টাকা। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৩ দশমিক ৮৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১১৩ কোটি ৫ লাখ ৫৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২২ কোটি ৬১ লাখ ১১ হাজার টাকা।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৩ দশমিক ৬২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ কোটি ৩২ লাখ ১৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৬ লাখ ৪২ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– শমরিতা হসপিটালের ২২.২৩ শতাংশ, দেশ গার্মেন্টসের ২১.৮১ শতাংশ, প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্সের ১৯.৭৯ শতাংশ, ইয়াকিন পলিমারের ১৭.২১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১৬.০৮ শতাংশ, জেমিনী সী ফুডের ১৫.৭৯ শতাংশ এবং এসিআই ফর্মুলেশনের ১৫.২১ শতাংশ দর বেড়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর