নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২২ থেকে ২৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬১টির বা ৪১.৬০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহজুড়ে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিটের দর বেড়েছে সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ৮.৯০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ১০.৪০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ফান্ডটির ইউনিট দর ১.৫০ টাকা বা ১৬.৮৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লুব-রেফের ১৩.৫২ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১৩.৩৩ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১২.৬৬ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ১২.২৪ শতাংশ, ভিএসএফ থ্রেড ডাইংয়ের ১১.৪২ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ৮.৫৯ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৮.২৮ শতাংশ, সিলভা ফার্মার ৭.৫২ শতাংশ এবং মাইডাস ফাইন্যান্সিংয়ের শেয়ার দর ৬.২৫ শতাংশ বেড়েছে।






