বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

সাপ্তাহিক দর পতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১২৪ সময় দেখুন
সাপ্তাহিক দর পতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১১ থেকে ১৫ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্য ৩০টির বা ৭.৬৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ারের দর কমেছে সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ারের ক্লোজিং দর ছিল এক হাজার ৮৫৬.৩০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় এক হাজার ৬৮৭.৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৬৮.৮০ টাকা বা ৯.০৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইস্টার্ন লুব্রিকেন্টস ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কেডিএস এক্সেসরিজের শেয়ারের দর কমেছে ৭.৫৬ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দর কমেছে ৩.০৬ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারের দর কমেছে ২.৬৯ শতাংশ, বাটা সুর শেয়ারের দর কমেছে ২.১৩ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের শেয়ারের দর কমেছে ২.০২ শতাংশ, ওয়ান ব্যাংকের শেয়ারের দর কমেছে ১.৭৯ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ারের দর কমেছে ১.২২ শতাংশ, বার্জার পেইন্টসের শেয়ারের দর কমেছে ১.০৯ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.০১ শতাংশ কমেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর