বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে এমবি ফার্মা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৩২ সময় দেখুন
সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে এমবি ফার্মা – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৫টির বা ৯.০৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে এমবি ফার্মার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এমবি ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৩৭.৯০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬৪৫.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১০৭.২০ টাকা বা ১৯.৯৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এমবি ফার্মা ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল টি’র ১০.৯৯ শতাংশ, আরামিটের ১০.০৫ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৮.১২ শতাংশ, ফার কেমিক্যালের ৭.৩৪ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৪.০১ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৩.৭৯ শতাংশ, এমারেল্ড অয়েলের ৩.৪৪ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৩.১৭ শতাংশ, এবং এপেক্স স্পিনিংয়ের শেয়ার দর ২.১৪ শতাংশ বেড়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর