মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এনআরবিসি ব্যাংক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ২৮৩ সময় দেখুন
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এনআরবিসি ব্যাংক – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৪টির বা ৩২.৮০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে এনআরবিসি ব্যাংকের শেয়ারের দর বেড়েছে সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এনআরবিসি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪.৪০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩১.৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৭.২০ টাকা বা ২৯.৫১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এনআরবিসি ব্যাংক ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শেফার্ডের ২৪.৫৮ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ২১.৭৯ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১৯.৫৬ শতাংশ, দেশবন্ধু পলিমারের ১৯.০৫ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১৬.৫৫ শতাংশ, ফরচুন সুজের ১৩.৭১ শতাংশ, আমান ফিডের ১২.০১ শতাংশ, ওরিয়ন ফার্মার ১১.৪১ শতাংশ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১০.৩০ শতাংশ বেড়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর