নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৫ থেকে ০৯ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৭৮টির বা ৭৩.১৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারের দর বেড়েছে সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫৭.৪০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২০৪ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪৬.৬০ টাকা বা ২৯.৬১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সিভিও পেট্রোকেমিক্যাল ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডসের শেয়ারের দর বেড়েছে ২৯.২৫ শতাংশ, এএমসিএলের (প্রাণ) শেয়ারের দর বেড়েছে ২৮.৫২ শতাংশ, জেমিনি সী ফুডের শেয়ারের দর বেড়েছে ২৮.৩৬ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ারের দর বেড়েছে ২৭.৬৮ শতাংশ, ফু-ওয়াং ফুডের শেয়ারের দর বেড়েছে ২৫.১৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের শেয়ারের দর বেড়েছে ২৪.৬২ শতাংশ, এপোলো ইস্পাতের শেয়ারের দর বেড়েছে ২২.৮৯ শতাংশ, সুহৃদের শেয়ারের দর বেড়েছে ২১.৫৭ শতাংশ এবং আনলিমা ইয়ার্নের শেয়ার দর বেড়েছে ২১.৪৯ শতাংশ।






