নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে অ্যারামিট সিমেন্ট লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩ কোটি ৫৯ লাখ ১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭১ লাখ ৮০ হাজার টাকা।গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২১.২০ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে তুংহাই নিটিং অ্যান্ড লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৮.০৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১ কোটি ৫৫ লাখ ২১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩১ লাখ ৪ হাজার টাকা।
কুইন সাউথ টেক্সটাইল লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১৫.৪৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৭ কোটি ২৩ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এইচআর টেক্সটাইলের ১৫.০৬ শতাংশ, সুহৃদের ১০ শতাংশ, তশরিফার ৯.৮০ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৯.৬৯ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৮.২৫ শতাংশ, জিলবাংলা সুগারের ৮.২৪ শতাংশ এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭.৭৫ শতাংশ কমেছে।






