বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২১৭ সময় দেখুন
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৯-১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ হাজার ৮৩২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ৩৪ শতাংশের বেশি হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ার। এর মধ্যে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ১৫ লাখ ৭৯ হাজার ২৫৫ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৪৭৩ কোটি ৮৮ লাখ ২ হাজার টাকা। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৬.০৫%।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা পাওয়ার গ্রিডের ৫ কোটি ৭৩ লাখ ৪৯ হাজার ৮৯৮ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪২২ কোটি ৭৬ লাখ ৯৪ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩ কোটি ১১ লাখ ২২ হাজার ৭৮০ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬৪ কোটি ২২ লাখ ৮ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফরচুন সুজের ২৬৭ কোটি ৭৪ লাখ ৭ হাজার টাকার, তিতাস গ্যাসের ২১৫ কোটি ১৮ লাখ ১৭ হাজার টাকার,বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ২১২ কোটি ৫৮ লাখ ২৫ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ১৯৯ কোটি ৩ লাখ ১৪ হাজার টাকার, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ১৯২ কোটি ৭ লাখ ৪৭ হাজার টাকার, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ১৮০ কোটি ১১ লাখ ৭০ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ১৩৯ কোটি ২৩ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে – পাওয়ার গ্রীডে ৫.৪০% লেনদেন হয়েছে, বাংলাদেশ শিপিং করপোরেশনে ৪.৬৫%, ফরচুন সুজে ৩.৪২%, তিতাস গ্যাসে ২.৭৫%, বাংলাদেশ সাবমেরিন কেবলে ২.৭১%, লাফার্জহোলসিমে ২.৫৪%, ডেল্টা লাইফে ২.৪৫%, ফারইস্ট ইসলামী লাইফে ২.৩০% ও জিপিএইচ ইস্পাতে ১.৭৮% লেনদেন হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর