নিজস্ব প্রতিবেদক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জেনেক্স ইনফোসিসকে পেছনে ফেলে লেনদেনের শীর্ষে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৪৭ লাখ ২৪ হাজার ৮৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮২ কোটি ৬৩ লাখ ৭ হাজার টাকা।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮৩ লাখ ৩ হাজার ৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৩ কোটি ৮৭ লাখ ৭৩ হাজার টাকা।
লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯০ লাখ ৮৩ হাজার ৩১৯টি শেয়ার লেনদেন হয়েছে।যার বাজার মূল্য ৬৯ কোটি ৫৫ লাখ ৫৪ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার ৫৪ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৪২ কোটি ২ লাখ ৪৬ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪০ কোটি ৩৫ লাখ ৫৫ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৩৭ কোটি ৬৪ লাখ ৩৫ হাজার টাকার, চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের ৩৭ কোটি ৬১ লাখ ১৮ হাজার টাকার, নাভানা ফার্মার ৩৫ কোটি ৫৪ লাখ ৬১ হাজার টাকার এবং এডিএন টেলিকমের ৩৩ কোটি ৪৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।






